টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে শীতার্ত অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। আজ শনিবার (০২ জানুয়ারী) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের সাবেক সংসদ সদস্য ওয়াজেদ আলী খান টিপু পন্নী এর সভাপতিত্বে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কোষাদক্ষ বাহারুল ইসলাম মিন্টু দুইশত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন করটিয়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফি, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব হোসাইন, ৪ নং ইউপি সদস্য জব্বার, ৫ নং ইউপি সদস্য মানিক, ৬ নং ইউপি সদস্য নারায়ণ পাল, ৭ নং ইউপি সদস্য নেছার, ৮ নং ইউপি সদস্য তোফায়েল হোসেন টুকু, মহিলা ইউপি সদস্য নাছিমা আক্তার, মুন্নী আক্তার, মাঝেদা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।